তাসকিন উইকেট পেলেও টানা দ্বিতীয় হার বুলাওয়ের

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১০:৪২আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:০২

জিম আফ্রো টি-টেন লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হার দেখে তারা। মুশফিকদের জোবার্গ বাফেলোসের বিপক্ষে হারের দিনে অবশ্য তাসকিন বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন। নিয়েছেন ৩ উইকেট। তৃতীয় ম্যাচে গতকাল কেপটাউন স্যাম্প আর্মির কাছেও ৮ উইকেটে হেরেছে তার দল। এদিন কেপটাউনের কাছে হারের দিনে মাত্র একটি উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। 

হারারেতে টস জিতে শুরুতে ব্যাট করেছে বুলাওয়ে। ৬ উইকেটে সংগ্রহ করেছে ৮৬ রান। ১৭ বলে ২৭ রান আসে বেন ম্যাকডারমটের ব্যাট থেকে। ৯ বলে ১৮ রান করেছেন কোবে হার্ফট। অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭ রানের শ্লথ একটি ইনিংস। 

জবাবে কেপটাউনকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন তাসকিন। প্রথম ওভারের দ্বিতীয় বলে রহমানউল্লাহ গুরবাজকে (০) ডারমটের ক্যাচ বানিয়েছিলেন। দ্বিতীয় ওভারে অধিনায়ক ভানুকা রাজাপাকসের (৮) উইকেট নেন তানাকা চিভাঙ্গা। তাসকিনের দল তার পর প্রতিপক্ষকে আর বিপদে ফেলতে পারেনি। ২ উইকেট হারানো কেপটাউন ৬.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে। জয় পেতে বড় অবদান জিম্বাবুয়ে ব্যাটার তাদিওয়ানাশে মারুমানির। ২১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৩ বলে ৫ চারে অপরাজিত ২৯ রানে অবদান রাখেন ম্যাথিউ ব্রিটজকেও।

তাসকিন শেষ পর্যন্ত ২ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তানাকা ২১ রানে নিয়েছেন একটি। 

/এফআইআর/      
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের