বিসিবির কেন্দ্রীয় চুক্তি

তাসকিনের বেতন ১০ লাখ, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৫, ২০:০০আপডেট : ১০ মার্চ ২০২৫, ২১:০০

বেশ কিছু দিন ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। অবশেষে সোমবার সন্ধ্যায় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে মুশফিকুর রহিমও আছেন। সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। এই পেসারের বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা।

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের আগে মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে আলোচনা ছিল। মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়ে আলোচনা থামিয়ে দিয়েছেন। মাহমুদউল্লাহ অবসর না নিলেও ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে অনুরোধ করেছেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তালিকায় ‘বি’ ক্যাটাগরিতে তার নাম উল্লেখ থাকলেও বিসিবি পরিষ্কার করেছে মার্চের পর থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না তিনি। মুশফিক যেহেতু টেস্ট খেলবেন, ওই হিসেবে তিনি কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। তবে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। 

সব মিলিয়ে ৫টি ক্যাটাগরিতে ২২ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। তার বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার। গত সপ্তাহে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম আছেন এই ক্যাটাগরিতে। এর বাইরে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। এই চারজন পাবেন মাসিক ৮ লাখ টাকা।

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে ’বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মাসিক বেতন ৬ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৮ ক্রিকেটারকে। তারা হচ্ছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা প্রত্যেকে ৪ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুই জন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তারা প্রত্যেকে ২ লাখ টাকা করে বেতন পাবেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি