তাসকিনকে নয়, শার্দুলকে বেছে নিয়েছে লখনউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ১৬:১৬আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৬:১৬

গত কয়েক বছর ধরেই আইপিএলে তাসকিন আহমেদের খেলা নিয়ে নাটক কম হয়নি। বেশ কয়েকবার সুযোগ পেয়েও অনাপত্তিপত্রের জন্য খেলতে যেতে পারেননি। এবার যখন অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বিসিবি ঐক্যে পৌঁছেছিল, তখন আবার দল পাননি ডানহাতি এই পেসার। তবু আশা ছিল শেষ মুহূর্তে আইপিএলে কোন না কোন দল তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়াবে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন, তাসকিনকে নাকি আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চায়। একাধিক ফ্র্যাঞ্চাইজিরে মধ্যে এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টস অবশ্য তাসকিনকে দলে নেয়নি, নিয়েছে শার্দুল ঠাকুরকে।

টুর্নামেন্ট শুরুর আগেই লখনউর তিন-চারজন ভারতীয় পেসার চোট নিয়ে ধুঁকছেন। এর মধ্যে মায়াঙ্ক যাদব তো অর্ধেক মৌসুম মিস করতে পারেন। তাছাড়া মহসিন খান, আকাশ দীপ এবং আবেশ খানরাও পুরোপুরি ফিট নন। তাই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিল লখনউ। গত শুক্রবার (২১ মার্চ) রাজধানীর এক হোটেলে ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেছিলেন, ‘লখনউ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনও সমস্যা হবে না।’

তবে তাসকিনের আশ্বাসে বোধ হয় ভরসা পায়নি লখনউ। শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার আইপিএলের উদ্বোধনী দিনে চোটগ্রস্ত পেসার মহসিন খানের পরিবর্তে দলটি দলে ভিড়িয়েছে সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা শার্দুল ঠাকুরকে। ২ কোটি রুপির ভিত্তি মূল্যে দলে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে তাকে। তিনি গতিময় বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ভালোই ব্যাট চালাতে পারেন। এখন পর্যন্ত আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে ৯৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। এর আগে পাঁচটি ভিন্ন দলের হয়ে তাকে খেলতে দেখা গেছে (পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স)। এবারই প্রথম খেলবেন লখনউ সুপার জায়ান্টসে।

লখনউ শার্দুলকে দলে ভেড়ানোতে আপাতত তাসকিনের অপেক্ষায় থাকা ছাড়া কিছু করার নেই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী