টি-টোয়েন্টি ক্রিকেটে যুবরাজের এক হাজার রান

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৮

টি-টোয়েন্টি ক্রিকেটে যুবরাজের এক হাজার রান। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারি ক্লাবের সদস্য হলেন যুবরাজ সিং। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে এই মাইলফলকে পৌঁছান ভারতীয় এই ব্যাটসম্যান। ১২তম ওভারের শেষ বলে অধিনায়ক মাশরাফির বলে ডিপ মিডউইকেটে বলটি ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি।
এই ক্লাবে ভারতীয় আরও ৪ ব্যাটসম্যান রয়েছেন। বিরাট কোহলি সর্বোচ্চ ১২২৩ রান নিয়ে সবার উপরে আছেন। এছাড়া সুরেশ রায়না (১১৩৬), যুবরাজ সিং (১০০৮) রান করেছেন। ভারতীয় ওপেনার রোহিত শর্মা (১১৪৯) রান নিয়ে আউট হয়েছেন।
যুবরাজ ৪৭ ম্যাচে ৮ হাফ সেঞ্চুরিতে ১০০৮ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ৭৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে তিনি এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ৭১ ম্যাচ খেলে ২১৪০ রান করেছেন। ২টি সেঞ্চুরির পাশাপাশি তার আছে ১৩টি হাফসেঞ্চুরি। এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। একমাত্র ম্যাককালামই দুই হাজারি ক্লাবের সদস্য। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রান ম্যাককালামের স্বদেশি মার্টিন গাপটিলের। তার সংগ্রহ ৫৭ ম্যাচে ১৬৬৬ রান।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম