লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১৪:২৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫:৩৯

তাসকিন আহমেদের ক্রিকেট ক্যারিয়ারে পৌষ মাস চলছে। বাংলাদেশের জার্সিতে ফর্মের তুঙ্গে আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা বেশ। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের সঙ্গে বর্তমানে খেলছেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বোলার।

একই সময়ে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন। শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার ডাক পেয়েছেন ডানহাতি পেসার। সোমবার নিজেই এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের গণমাধ্যমকে। আনুষ্ঠানিকভাবে তার আবেদনের পর বিসিবি এনওসি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। গল টাইটান্সের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন এবারের এলপিএলে খেলবেন।

এই বছর এলপিএল শুরু হবে ৩০ জুলাই, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এই সময়ে বাংলাদেশের কোনও খেলা নেই। তবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে জাতীয় দলের বিশেষ ক্যাম্প হবে। এই কারণে তাকে বিসিবি এনওসি দেবে কি না পরিষ্কার নয়।

এর আগে এই বছর কাউন্টি দল ইয়র্কশায়ারে খেলার সুযোগ পান তাসকিন। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে না করে দেন তিনি। পিএসএল ও আইপিএল থেকেও ডাক এসেছিল। একই কারণে মুলতান সুলতান্সকেও ফিরিয়ে দেন। এছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টস তাকে প্রস্তাব দিলেও বিসিবি খেলার অনুমতি দেয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম