এ কোন মুস্তাফিজ!

রবিউল ইসলাম
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৮

বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগে গতকাল মঙ্গলবার ভারতীয় শিবিরে মুস্তাফিজকে নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তাতে করে মনে হতে পারে বাংলাদেশ নয়, ভারত প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে মুস্তাফিজকে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে এমন স্বীকারোক্তিই দিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এ কোন মুস্তাফিজ!
কিন্তু বুধবার এ কোন মুস্তাফিজকে দেখলো বাংলাদেশ। গত জুলাইতে দ্বি-পাক্ষিক সিরিজে এই মুস্তাফিজের কাছেই নাকানি-চুবানি খেলেছিলো ভারত। ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে অভিষেকে রেকর্ড গড়েছিলেন তিনি। অথচ বুধবার ৪ ওভার বোলিং করে উইকেট শূন্য মুস্তাফিজ। ‘বিস্ময় বালক’ কোনও বিস্ময় উপহার দিতে পারেননি উল্টো ৪ ওভারে ৪০ রান দিয়ে দলের দ্বিতীয় খরুচে বোলার হলেন তিনি। মাশরাফিও অবশ্য ৪০ রান দিয়েছেন, বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। 

অথচ ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে যে মাত্রায় আলোচনা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনও পেসারকে নিয়ে বিদেশি মিডিয়া এতো আলোচনা করেনি। 

মুস্তাফিজ বুধবার ৪টি স্পেলে বোলিং করেছেন। প্রথম স্পেলে কোহলিকে কয়েকবার বিপদে ফেললেও পরের দুই স্পেলে আগের সেই কাটার মুস্তাফিজকে খুঁজে পাওয়া যায়নি। ৪ ওভারে মুস্তাফিজ ডট বল করেছেন মাত্র ৮টি। প্রথম ওভার শেষে ভারতের বিপক্ষে অভিষেক ৫ উইকেট নেওয়ার স্মৃতিই ফিরিয়ে এনেছিলেন বুধবার। কিন্তু দ্বিতীয় স্পেলে নিজের দ্বিতীয় ওভারে বেশকটি বাজে বল করে রান দেন ৯টি। হয়তো ওখানেই ছন্দপতন ঘটে মুস্তাফিজের। তৃতীয় স্পেলে একদমই খুঁজে পাওয়া যায়নি ১৯ বছর বয়সী তরুণ এই পেসারকে। দিয়েছেন ২৮ রান। যেন 'মুস্তাফিজ কাটারের' ভাষা পড়ে ফেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা।

যদিও মুস্তাফিজ বাম কাঁধের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি। খেলা হয়নি পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। তবে টুর্নামেন্টের আগে কিছুটা সমস্যা থাকলেও ব্যথা সেরে উঠেছিলো তার। তার মূল অস্ত্রগুলো ডেলিভারি দিতে সমস্যা হচ্ছিলো ব্যথার কারণে।

এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যদি ব্যথা থেকেই থাকে তবে জোর করে কেনই বা মুস্তাফিজকে একাদশে সুযোগ দেওয়া, ফিট একজন পেসারকে বসিয়ে রেখে। আর যদিও মুস্তাফিজ সত্যিই সুস্থ হয়ে মাঠে নামেন; তাহলে বলতে হয় কোহলিরা তার অস্ত্রগুলো কি পড়ে ফেলেছেন।

মঙ্গলবারই অবশ্য এমন ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা বিরাট কোহলি। মুস্তাফিজকে নিয়ে বিস্তর গবেষণার কথা জানান তিনি। মাশরাফি অবশ্য বলেছিলেন মুস্তাফিজের কাটার বুঝে ফেলা এতো সহজ নয়!

মুস্তাফিজকে নিয়ে এতো আলোচনার ফলে তার মনোযোগ নষ্ট হয়েছে কিনা এটাও ভাবানার বিষয়! যদিও মাশরাফি বলেছিলেন, মুস্তাফিজ এইসব নিয়ে নাকি বিন্দুমাত্রও ভাবেন না।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম