এশিয়ান গেমসে দুই ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন হারমানপ্রীত

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ০৯:৪২আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৪৩

তৃতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের পর বাংলাদেশের আম্পায়ারদের কড়া সমালোচনা করেন হারমানপ্রীত কৌর। মাঠেই ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করার পর পুরস্কার বিতরণী মঞ্চেও বিতর্কিত মন্তব্য করেন ভারতের অধিনায়ক। এমন অভব্য আচরণের কারণে এখনও বিসিসিআই থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে।

নারী ক্রিকেট দলের অধিনায়ক আসন্ন এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে। চীনের হাংঝুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে গেমস। ভারতের নারী দলের পরের অ্যাসাইনমেন্ট সেখানে।

মিরপুরে অশোভনীয় আচরণের কারণে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে হারমানপ্রীতকে। এছাড়া চারটি ডিমেরিট পয়েন্ট জুটবে। আইসিসির আচরণবিধি অনুযায়ী কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টের কারণে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পাবে।

সেক্ষেত্রে হারমানপ্রীত চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি ম্যাচ নিষিদ্ধ হবেন। তাতে করে এশিয়ান গেমসের দুটি নকআউট ম্যাচে তার খেলা হবে না। আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে, যে ম্যাচে খেলতে পারবেন না হারমানপ্রীত। সেমিফাইনালে উঠলে তাতেও নিষিদ্ধ থাকবেন অধিনায়ক। কেবল ফাইনালে উঠলেই দেখা যাবে হারমানপ্রীতকে। 

সোমবারই এই নিষেধাজ্ঞা দেওয়ার কথা ছিল আইসিসির। কিন্তু তা পেছানো হয়েছে। ম্যাচ অফিসিয়ালরা আইসিসি ও বিসিসিআইয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। জানা গেছে, হারমানপ্রীত তার দোষ স্বীকার করেছেন। তবে নিষেধাজ্ঞা ঘোষণার পর তিনি আপিল করতে পারবেন। সেক্ষেত্রে আইসিসি ম্যাচ রেফারি শুনানি আয়োজন করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ