হেটমায়ার, থমাসকে ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ০৯:৫৯ আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৫৯

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে চলছে দুঃসময়। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতা, তারপর ভারতের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হার। এই হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসার আরেকটি সুযোগ তাদের সামনে। ভাগ্য বদলাতে এবার তারা ওয়ানডের দলে ডাকলো হার্ড হিটার শিমরন হেটমায়ার ও ফাস্ট বোলার ওশানে থমাসকে। প্রায় দুই বছর আগে শেষবার তারা এই ফরম্যাটে খেলেন।

১৫ জনের এই দলে ফাস্ট বোলার জেইডেন সিলস ও লেগস্পিনার ইয়ানিক কারিয়াহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করেছেন তারা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও।

ইনজুরি আক্রান্ত অলরাউন্ডার কিমো পল এবং সাবেক অধিনায়ক নিকোলাস পুরান ও জেসন হোল্ডার বাদ পড়েছেন।

২৭ জুলাই শুরু হবে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১ আগস্ট শেষ ম্যাচ ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), আলিক আথানেজ, ইয়ানিক কারিয়াহ, কিসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার ও ওশানে থমাস।

/এফএইচএম/
সম্পর্কিত
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 
লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
সর্বশেষ খবর
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা