কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে ১১৪ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ!

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ০০:২৮আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০০:৩৩

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবীয়দের সিরিজের শুরুটা হলো লজ্জায়! ২৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিক দল। যা ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন। সার্বিকভাবে ঘরের মাঠে এটা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বনিম্ন স্কোর। জবাবে এই লো স্কোরিং ম্যাচটা ১৬৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত। 

মূল সর্বনাশটা করেছে ভারতের স্পিন বোলিং। দুই বাঁহাতি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব মিলে ৭ উইকেট ভাগাভাগি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শেষের ৭ উইকেটই পড়েছে মাত্র ২৬ রানে! 

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা ক্যারিবীয় দলটির ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৪৩। অধিনায়ক শাই হোপ এই স্কোরটি করেছেন। কুলদীপ ৬ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। জাদেজা ৩৭ রানে নিয়েছেন তিনটি।     

এই মামুলী স্কোরের জবাব দিতে ভারতকেও ঘাম ঝরাতে হয়েছে। স্কোর বড় হলে ওয়েস্ট ইন্ডিজের একটা সুযোগ থাকতো। তবে স্কোর কম হওয়ায় রোহিত শর্মা নিচের অর্ডারে নেমেছেন। বিরাট কোহলি তো ব্যাট করতেই নামেননি। বাকিরা ইনিংস লম্বা করতে পারেননি অবশ্য। ব্যর্থ হয়ে ফিরেছেন শুবমান গিল (৭), সূর্যকুমার (১৯), হার্দিক পান্ডিয়া (৫) ও শার্দুল ঠাকুর (১)। তবে শুরু থেকে প্রান্ত আগলে দলের জয়ে বড় অবদান রেখেছেন ইশান কিশান। দলকে শত রানের কাছে পৌঁছে দিয়ে তবেই আউট হয়েছেন। এই ওপেনার ৪৬ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৫২ রান। জাদেজা অপরাজিত ছিলেন ১৬ রানে। তাছাড়া রোহিত ১২ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেট হারানো ভারত ২২.৫ ওভারে জয় নিশ্চিত করেছে। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রানে দুটি উইকেট নেন গুডাকেশ মোটি। একটি করে নিয়েছেন জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম