লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন তাওহীদ হৃদয়। রবিবার প্রথম ম্যাচেই বাজিমাত করলেন বাংলাদেশের এই ব্যাটার। ইনিংস সেরা পারফর্মার তিনি। তার হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান করে জাফনা।
কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ৪২ রানে ২ উইকেট হারানোর পর হৃদয় ক্রিজে নামেন। শেষের আগের ওভারে থামেন তিনি।
তার আগে চারিথ আসালাঙ্কার সঙ্গে ২৪ রানের জুটি গড়েন। প্রিয়ামাল পেরেরার সঙ্গে তার জুটি ছিল ৪১ রানের। দুনিথ ভেল্লালাগের সঙ্গে ৫০ রান যোগ করেন স্কোরবোর্ডে।
৩৭ বলে ৪ চার ও ১ ছয়ে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। আর দুটি বল খেলেন তিনি। ৩৯ বলে তার অবদান ৫৪ রান। ভেল্লালাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। আর কেউই ত্রিশের ঘর ছুঁতে পারেননি।









