গলের জার্সিতে সাকিবের ২৩ রান

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১৭:১০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭:১৯

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাতিয়ে শ্রীলঙ্কায় সাকিব আল হাসান। সোমবার গল টাইটান্সের হয়ে ব্যাট করলেন তিনি। ডাম্বুলা অরার বিপক্ষে বড়  ইনিংস খেলতে না পারলেও আলো ছড়ান ৩৬ বছর বয়সী ব্যাটার।

১৩তম ওভারে ভানুকা রাজাপাকশার ৪৮ রানের ইনিংসের সমাপ্তি হলে ক্রিজে নামেন সাকিব। নিজের প্রথম চার বলে সিঙ্গেল নেন। 

পঞ্চম বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হাঁকিয়ে রুদ্রমূর্তি ধারণ করেন সাকিব। ধনঞ্জয়া ডি সিলভার পরের দুটি বলেও ছয় ও চার মারেন তিনি। 

টানা তিন বাউন্ডারির পর টিম সেইফার্ট রান আউট হলে সাকিবের সঙ্গে ২৮ রানের জুটি ভেঙে যায়। প্রথম ৮ বলে ২০ রান নেন বাঁহাতি ব্যাটার। এরপর ঝিমিয়ে পড়ে তার ব্যাটিং।

পরের ছয় বলে মাত্র ৩ রান করেন সাকিব। ১৮তম ওভারের তৃতীয় বলে শাহনওয়াজ দাহানির কাছে বোল্ড হন তিনি। ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেন বাঁহাতি অলরাউন্ডার। 

সাকিব আউট হওয়ার পর অধিনায়ক দাসুন শানাকা ঝড় তোলেন। ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। লাহিরু সামারাকুনের সঙ্গে ১৫ বলে ৪১ রানের জুটি গড়েন শানাকা। তাতে ৫ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে গল। শেভন ড্যানিয়েলের ৩৩ রানও তাদের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম