অধিনায়কের দায়িত্ব নিয়ে ভারতীয় দলে ফিরলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ২২:২৭আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২২:২৭

গত সেপ্টেম্বরের পর ক্রিকেটের মাঝে নেই জসপ্রীত বুমরাহ। মার্চে পিঠের সার্জারির পর ভারতীয় পেসার দীর্ঘ সময় পুনর্বাসনে ছিলেন। অবশেষে আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরছেন তিনি। শুধু কি তাই? এই সফরে দলটির অধিনায়কত্বও থাকছে তার কাঁধে।

দীর্ঘদিন বাইরে থাকায় বুমরাহ গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। অনুপস্থিত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ভারত-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৮ আগস্ট।

সোমবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্যারিবিয়ান সফরে থাকা টি-টোয়েন্টি দলের সাত সদস্য এই দলে রয়েছেন।

আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দল:  জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সানজু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণয়, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম