বিশ্বকাপ জেতা ফাইনালকেই শেষ ম্যাচ ঘোষণা হেলসের

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ১৯:২০আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৯:২০

৩৪ বছর বয়সে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অ্যালেক্স হেলস। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হিসেবে ইংল্যান্ড ক্যারিয়ার শেষ করলেন তিনি। গত বছর নভেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জেতা ফাইনালই ছিল তার শেষ ম্যাচ।

গত ৯ মাস ধরে ইংল্যান্ডের ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন হেলস। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ভারসাম্য রাখতে পারছিরেন না তিনি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে খেলতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই একেবারে বিদায় বললেন।

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করবেন নিজেকে। গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার ৮৬ রানের অবিশ্বাস্য ইনিংসে ফাইনালে ওঠে ইংল্যান্ড।

এছাড়া ২০২২ সালের আগে ওয়ানডেতে ইংল্যান্ডের  সর্বোচ্চ দুটি স্কোরেও হেলস ছিলেন সেরা স্কোরার। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে তার ১৭১ রানে ইংল্যান্ড করেছিল ৪৪৪ রান এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৮১ রানের ইনিংসে তিনি অবদান রাখেন ১৪৭ রান করে।  গত বছর হেলসকে ছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে করে ৪৯৮ রান।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও ছিলেন হেলস। এখনও সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত ব্যাটার তিনি। ১০টি ফ্র্যাঞ্চাইজি ও ইংল্যান্ডের হয়ে খেলে এই ফরম্যাটে ১৪৭ স্ট্রাইক রেটে ১১ হাজারের বেশি রান করেছেন হেলস।

২০১১ সালের আগস্টে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেলস ৭৫ টি-টোয়েন্টি, ১১ টেস্ট ও ৭০ ওয়ানডে খেলে এই অধ্যায়ের ইতি টানলেন। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দুই হাজারের বেশি রান করা তিনজনের একজন তিনি।

হেলস বলেছেন, ‘আজীবন ধরে রাখার মতো কিছু স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করেছি আমি। আমি মনে করি এখনই এগিয়ে যাওয়ার সঠিক সময়। ইংল্যান্ডের জার্সিতে আমি কিছু সময় পার করেছি উচ্চ শিখরে থেকে, আবার কখনও সর্বনিম্ন অবস্থাতেও নেমেছি। এটা ছিল অসাধারণ যাত্রা এবং আমি খুবই সন্তুষ্ট বোধ করছি যে আমার শেষ ম্যাচ ছিল ইংল্যান্ডের হয়ে জেতা বিশ্বকাপ ফাইনাল।’

 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম