গুরবাজের পর হৃদয় ঝড়ে সাকিবদের হারালো জাফনা

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ২৩:০৫আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২৩:১৫

লক্ষ্যটা বড় ছিল না। ১১৮ রানের। সাকিব আল হাসানের বলে ১৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলে ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে সহজ জয়ের ভিত গড়েন বাংলাদেশি ব্যাটার। তাতে ২ উইকেটে ১৩তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় জাফনা কিংস। লঙ্কা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়ের পর ৮ উইকেটে হারলো সাকিব আল হাসানদের দল গল টাইটান্স।

তৃতীয় ওভারে ক্রিজে নামেন হৃদয়। পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছয় মারেন। পরের বলেও চার মারেন।

১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। লক্ষ্য বড় হলে নিজের দ্বিতীয় এলপিএল ফিফটি হয়ে যেতে পারতো তার। এর আগে ৩৭ বলে এলপিএলে নিজের পঞ্চম ফিফটি মারেন গুরবাজ। ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৫৪ রান করেন আফগানিস্তান ব্যাটার। ১২.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান করে জাফনা।

জাফনার দুটি উইকেটই নেন সাকিব।

জাফনার বিপক্ষে গল আগে ব্যাটিংয়ে নামে। দলের বিপদের মুহূর্তে ক্রিজে এসেও হাল ধরতে পারেননি সাকিব। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট এবার মাত্র ১৮ রান করে থামেন। ১১তম ওভারে তিনি আউট হলে ক্রিজে পা রাখেন সাকিব।

কিন্তু ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন সাকিব। জাফনার স্পিনার টানা চার ওভারে ৪ ব্যাটারকে ফিরিয়ে গলকে চেপে ধরেন।

৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকা শেষ দিকে ২৪ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার। শেষ ওভারে পড়ে আরেকটি উইকেট। 

শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন।

৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাফনার ভেল্লালাগে।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো জাফনা। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেমে গেছে গল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক