ভারতে ‘বাজবলের’ পরীক্ষা দেখছেন নাসের হুসেন

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১১:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১:৩৬

কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের যুগে আগ্রাসী ক্রিকেটকে ডাকা হচ্ছে ‘বাজবল’। অ্যাশেজে এই বাজবল দারুণ ঝলক দেখিয়েছে। ২-০ তে পিছিয়ে থেকেও এই আগ্রাসী ক্রিকেটেই ইংল্যান্ড সিরিজ ড্র করেছে ২-২ ব্যবধানে। তার পরেও আগামী বছর ভারত সফরে বাজবল ঘরানার ক্রিকেটকে ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। 

কোচ ব্র্যান্ডন ‘বাজ’ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের অধীনে ফলাফল কেন্দ্রিক মানসিকতা ক্রিকেটকে উপভোগ্য করে তুলেছে। এখন ভারতে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে ও স্পিনবান্ধব ট্র্যাকে এই মন্ত্র কতটা কাজে দেবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। কারণ ২০২১ সালে জো রুটের অধীনে সর্বশেষ সফরে ৩-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। তাই নাসের হুসেনের মনে হচ্ছে, ‘এখন এটা বাজবলের জন্য পরীক্ষা।’ 

আইসিসি রিভিউর নতুন পর্বে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেছেন, ‘ভারতে এখন পরবর্তী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবাই জানে ভারতে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে কতটা কঠিন প্রতিপক্ষ।’

তিনি আরও স্পষ্ট করে বলেছেন, লড়াইটা হবে বাজবল বনাম ভারতীয় স্পিনের, ‘লড়াইটা হবে বাজবল বনাম স্পিনের। বাজবল বনাম রবীচন্দ্রন অশ্বিন, জাদেজা ও অক্ষর প্যাটেলের- তাই বলতেই হচ্ছে লড়াইটা হবে চিত্তাকর্ষক।’

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম