ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ডাক পেলেন হ্যান্ড-ডেলানি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১১:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:১৪

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়েছে আয়ার‌ল্যান্ড। সেই লক্ষ্যে দলটাকে গোছানোর কাজও শুরু করে দিয়েছে তারা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। আইরিশ দলে ফিরেছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড ও গ্যারেথ ডেলানি। 

জুলাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে দলে। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার নেইল রক ও পেসার গ্রাহাম হিউম। 

আয়ারল্যান্ড দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের হাতে ১৫টি ম্যাচ রয়েছে। ফলে এই ম্যাচগুলো দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাতে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন কোচিং প্যানেল সেসবে নজর দিতে সক্ষম হবে।’
  
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ আগস্ট। তিনটি ম্যাচই খেলা হবে ম্যালাহাইডে। বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ আগস্ট। 

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), থিও ফন ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম