এবার কালীপূজার কারণে পাল্টাচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের সূচি!

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ২২:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২২:৫৫

নবরাত্রির উৎসবের কারণে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ একদিন এগিয়ে ১৪ নভেম্বরে করার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। এবার কালীপূজার কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচও পাল্টাতে বিসিসিআইকে অনুরোধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি হওয়ার কথা। সেটা অন্য কোনও দিনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। ১১ নভেম্বরকে বিকল্প দিন হিসেবে ভাবছে তারা।

শহরের পুলিশ সিএবিকে অবগত করেছে, পাকিস্তানের খেলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে বাড়াতে হবে। আর ১২ নভেম্বর কালীপূজা হওয়ায় নিরাপত্তার মাত্রা আরও জোরদার করা কঠিন হয়ে পড়বে।

ইএসপিএনক্রিকইনফো বিভিন্ন সূত্রে জানিয়েছে, বৃহস্পতিবার শহর পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন সিএবি কর্মকর্তারা। উৎসবের দিনের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে তাদের জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে অ্যাসোসিয়েশন বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে ম্যাচটির সূচি পাল্টাতে লিখিত অনুরোধ জানায়।

একই দিনে বড় ধর্মীয় অনুষ্ঠান ও ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য আদর্শ নয় কলকাতা পুলিশের অবস্থান। ২০১১ সালে দেশটিতে ওয়ানডে বিশ্বকাপ হলেও কলকাতার ইডেন গার্ডেন্সকে রাখা হয়নি। আইসিসি পর্যবেক্ষক দল জানায়, ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয় এই স্টেডিয়াম। শেষবার এখানে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ১৯৯৬ সালের সেমিফাইনালে। ওই বার ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ স্থগিত করা হয়। শ্রীলঙ্কার ২৫১ রানের জবাবে ১২০ রানে ভারত ৮ উইকেট হারালে ক্ষুব্ধ হয় স্বাগতিক দর্শকরা। বোতল ও বিভিন্ন বস্তু ছুড়ে মারলে ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করে এবং সেবার লঙ্কানরা চ্যাম্পিয়ন হয়েছিল।

সিএবি ও কলকাতার ক্রিকেট ভক্তরা চায় না, ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ আরেকটি শহরে চলে যাক। এজন্য অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম