আবার রোমাঞ্চ ছড়িয়ে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ০০:২৮আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০০:৩২

১৪৯ রান করেও স্নায়ু ধরে রেখে বৃহস্পতিবার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার প্রভিডেন্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও লো স্কোরিং ম্যাচে ছড়ালো উত্তেজনা। তবে ভারত পারেনি ১৫২ রান প্রতিহত করতে। হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালের দুইবারের ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২ উইকেটে। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

১৫৩ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারেই হার্দিকের শিকার হন ব্র্যান্ডন কিং (০) ও জনসন চার্লস (২)। আর্শদীপ সিং চতুর্থ ওভারে কাইল মায়ার্সকে (১৫) প্যাভিলিয়নে পাঠিয়ে উইন্ডিজের চাপ বাড়ান।

৩২ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা স্বাগতিকরা কাটিয়ে ওঠে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের জুটিতে। ৬৭ রান যোগ করে তারা বিচ্ছিন্ন হন। রভম্যান ২১ রান করে হার্দিকের শিকার। 

শিমরন হেটমায়ারকে নিয়ে সহজ জয়ের দিকে ছুটছিলেন পুরান, ২৯ বলে হাফ সেঞ্চুরিও করেন। ১৪তম ওভারে মুকেশ কুমারের কাছে থামেন তিনি। ৪০ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৭ রান করেন পুরান। তখন স্কোর ৫ উইকেটে ১২৬ রান।

১৬তম ওভারে সবচেয়ে বড় ধাক্কা খায় উইন্ডিজ। চাহালের ওভারে তিন উইকেট হারায় তারা। রোমারিও শেফার্ড কোনও বল না খেলে রান আউট হন। জেসন হোল্ডারও মারেন ডাক। হেটমায়ার (২২) বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।

১৬ ওভার শেষে উইন্ডিজের রান ৮ উইকেটে ১২৯। উইকেট বাঁচিয়ে লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব নেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। লেজের দুই ব্যাটার ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতে ম্যাচ জেতান। আকিল ১৬ রানে ও আলজারি ১০ রানে অপরাজিত ছিলেন। ১৮.৫ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে ক্যারিবিয়ানরা।

সর্বোচ্চ তিন উইকেট নেন হার্দিক। দুটি পান চাহাল।

ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে ৪১ বলে ৫ চার ও ১ ছয়ে ৫১ রানে উজ্জ্বল ছিলেন তিলক ভার্মা। এছাড়া হার্দিক (২৪), অক্ষর প্যাটেল (১৪) ও ইশান কিষাণ (২৭) দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৭ উইকেটে ১৫২ রান করে ভারত।

উইন্ডিজের পক্ষে আকিল, আলজারি ও শেফার্ড দুটি করে উইকেট নেন। সিরিজ জয়ের মিশন নিয়ে মঙ্গলবার একই মাঠে ভারতের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম