ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়ে আনন্দিত মাশরাফি

রবিউল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫

মাশরাফি বিন মুর্তজা জাতিসংঘের আরেক সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। খবরটি বেশ পুরনো হলেও আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বৃহস্পতিবার। এদিক ঢাকার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে মাশরাফিকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউএনডিপি।
ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি মাশরাফি। তার আগে আরও তিনজন ক্রিকেটার সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান। এরা হলেন শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি ও মুত্তিয়া মুরালিধরন। এরা সবাই জাতীয় পর্যায়ে ইউএনডিপির দূত ছিলেন।
সংস্থাটির বৈশ্বিক দূত হিসেবে কাজ করছেন টেনিস মারিয়া শারাপোভা। মাশরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দূত হিসেবে। মাশরাফি তরুণদের জানাবেন কিভাবে ভালো কর্মসংস্থান পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এসব কিছুই হবে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
তরুণদের সঙ্গে কাজ করার এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘তরুণদের নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ। আমার সব সময় স্বপ্ন ছিলো বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করার। সে হিসেবে এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ। আমার মনে হয়, খেলাধুলার পাশাপাশি আমি কাজটা করতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় কিংবা নিজের উদ্যোগেও আমি তরুণদের জন্য কিছু করতে চাই। এ জন্য প্রস্তাবটা আসার পরই দ্রুতই তা গ্রহণ করেছি।’

সংবাদ সম্মেলনে মাশরাফিকে শুভেচ্ছাদূত নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউএনডিপিতিনি আরও যোগ করেন, ‘আমার কাছে এটি স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। আমি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার। আমাদের দেশের তরুণদের প্রতি আমার প্রবল বিশ্বাস আছে। আশা করছি তরুণরাই উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করবে। ক্রিকেট খেলার পরও অনেক সময় থাকে। তখনই আমি এটা করতে পারবো। মনে হয় না খুব কঠিন হবে।’
ইউএনডিপি, আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস তার বক্তব্যে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রমে যুক্ত করার জন্য সবচেয়ে আদর্শ ব্যক্তিকেই আমরা বেছে নিয়েছি।  যে মাঠ ও মাঠের বাইরে দুর্দান্ত পারফর্মার। আমরা বিশ্বাস করি তার ইতিবাচক ভাবমূর্তি তরুণদের অনুপ্রাণিত করতে দারুণভাবে কাজে দিবে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৪ শতাংশই তরুণ। এদের মধ্যে ৭০ শতাংশেরই কর্মসংস্থান নেই। আমরা বিশ্বাস করি, তাদেরকে কর্মসংস্থান খুঁজে পেতে মাশরাফির মাধ্যমে আমরা সহায়তা করতে পারবো। তরুণদের নিয়ে আমরা যে কাজ করি, মাশরাফিদের সম্পৃক্ততার মাধ্যমে সেই কাজটা আরও গতি পাবে বলে বিশ্বাস করি।'
পরবর্তীতে সংবাদ সম্মেলনে মাশরাফি বিভিন্ন প্রশ্নের উত্তর দিন। সেখানে এক প্রশ্নের জবাতে তিনি ইউএনডিপির সঙ্গে কাজ করার কারণ ব্যাখা করে বলেন, ‘দেশের তরুণরাই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এই উদ্যোগটা যদি তরুণদের কাজে লাগে, তবে আমি মনে করি দেশ অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম