ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ বাঁচালো ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ২৩:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০০:০১

আমেরিকার ফ্লাইট ধরার আগেই ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। লড়াই করার মতো স্কোর জমা হয়েছিল। কিন্তু সূর্যকুমার যাদবের আগ্রাসী ব্যাটিংয়ে তাদের অপেক্ষায় রাখলো সফরকারীরা। মঙ্গলবার গায়ানার প্রভিডেন্সে তৃতীয় ম্যাচে ৭ উইকেটের দাপট দেখানো জয় পেয়েছে ভারত। তাতে সিরিজে টিকে থাকলো তারা।  

কুলদীপ যাদবের চমৎকার বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ পথ হারায়। তবে অধিনায়ক রভম্যান পাওয়েলের অপরাজিত ৪০ রানের লড়াকু ইনিংসে স্বাগতিকরা ৫ উইকেটে ১৫৯ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ করে। 

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ৪২ রান করেন ব্র্যান্ডন কিং। আর পাওয়েল শেষ দিকে ১৯ বলের ক্যামিও ইনিংস খেলেন।

আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। তাদের ওপেনার কাইল মায়ার্স ও কিং ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরান। তবে অক্ষর প্যাটেলের স্পিন এই জুটি ভেঙে দেয়। অষ্টম ওভারে ২৫ রানে থামেন মায়ার্স। ডানহাতি ব্যাটার জনসন চার্লসও স্পিনে ধরাশায়ী, ১৪ রানে থামেন কুলদীপের বলে। নিকোলাস পুরান ক্রিজে নেমে এই ভারতীয় স্পিনারকে চার ও ছয় মেরে ১৩ রান তোলেন।

কুলদীপ ১৫তম ওভারে পুরান ও থিতু হওয়া ব্যাটার কিংকে ফেরান। ২০ রান করেন পুরান। ১৮তম ওভারে মুকেশ কুমার ৯ রানে শিমরন হেটমায়ারকে আউট করেন। পরের ওভারে রভম্যানের হাত খুলে যায়। আর্শদীপ সিংয়ের ওভারে একাই ১৭ রান তোলেন, দুটি ছয় মেরে।

শেষ ওভারে রভম্যান মুকেশকে ছক্কা মেরে দলকে প্রায় একশ ষাটের কাছে নিয়ে যান। 

প্রথম দুই ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পাওয়া ক্যারিবিয়ানরা বল হাতে চমৎকার শুরু করে। পঞ্চম ওভারে ৩৪ রানের মধ্যে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল (১) ও শুবমান গিল (৬) প্যাভিলিয়নে ফেরেন।

অবশ্য উইন্ডিজের ওই স্বস্তি কেড়ে নেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। জিতিয়ে মাঠ ছাড়ার পথে ছিলেন তারা। কিন্তু সূর্যকুমারকে থামতে হয়। ৮৭ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন তিনি। ১০ চার ও ৪ ছয়ে সাজানো ছিল তার ৪৪ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস। তার ফিফটি হয়েছিল মাত্র ২৩ বলে।

তিলক টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া ছক্কা মেরে তাকে আক্ষেপে পোড়ান। কারণ তার ওই শটেই জিতে যায় ভারত। ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিলক। ১৫ বলে ২০ রানে খেলছিলেন হার্দিক। 

১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে তারা ব্যবধান ২-১ এ কমালো। 

পরের দুটি ম্যাচ ১২ ও ১৩ আগস্ট আমেরিকার লডারহিলে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম