ছয় মেরে ভারতকে জিতিয়েও সমালোচিত ‘স্বার্থপর’ হার্দিক

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১২:১৮আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:১৮

১৩ বলে লাগতো মাত্র ২ রান। হার্দিক পান্ডিয়া ছক্কা মেরে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত জিতলো তার ফিনিশিংয়ে। তারপরও তীব্র সমালোচনার শিকার অধিনায়ক। কারণ নন স্ট্রাইকে তিলক ভার্মা ছিলেন ৪৯ রানে অপরাজিত। তাকে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি বঞ্চিত করায় ও ম্যাচ শেষ করতে না দেওয়ায় হার্দিকের গায়ে লেগে গেছে ‘স্বার্থপর’ তকমা।

এই সিরিজে অভিষিক্ত হয়েছেন তিলক। তিন ম্যাচের প্রতিটিতে তার ইনিংস ত্রিশের ওপরে, এই ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে এমন কীর্তি তার। তবে তাকে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করার সুযোগ না দেওয়ায় হার্দিককে দুষছেন ভক্তরা। 

তিলককে স্ট্রাইকে পাঠিয়ে হাফ সেঞ্চুরির সুযোগ দেওয়া উচিত ছিল হার্দিকের, এমনটাই দাবি ভক্তদের। অনেকে হার্দিককে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন। ঘটনা ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। শেষ ৭ বলে ভারতের প্রয়োজন ছিল ১ রান। বিরাট কোহলি ৪৩ বলে ৬৮ রানে ব্যাট করছিলেন। ধোনি ১৯তম ওভারের শেষ বলে রান নিলেন না ইচ্ছে করেই। কারণ তিনি চাইছিলেন বিরাটের ব্যাটে আসুক উইনিং শট। কোহলি অবাক হয়ে ইশারায় জানতে চান, সমস্যা কী? ধোনিও ইশারায় তার মনের কথা বুঝিয়ে দেন। বিরাটের ব্যাটেই ম্যাচ জয়ী শট আসে এবং ভারতও ম্যাচ জিতে যায়। সেদিন ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল ক্রিকেট জগত। 

ওই ম্যাচের ধোনির ও এই ম্যাচের হার্দিকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্বর্ণের খোঁজে গিয়ে খুঁজে পেলাম কয়লা।’ আরেক সমর্থক টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন লক্ষ্য থেকে ৩ রান দূরে থাকতে বল ইচ্ছা করে ওয়াইড হতে দেননি, যেন তার সতীর্থ সেঞ্চুরি করতে পারেন। ওই সময় নন স্ট্রাইকে ৯৪ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সাওয়াল। তাকে ছক্কা মেরে জয় উদযাপন করার ইঙ্গিত দেন স্যামসন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘এমন কিছু ব্যাপার আছে যেগুলো শেখাতে হয় না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম