ওয়ানডে পারফরম্যান্স খারাপ, স্বীকার করতে লজ্জা নেই সূর্যকুমারের

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৩:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৩:৪৩

সামনে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু সূর্যকুমার যাদব দেশের মাটিতে এই টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যাবে না। কারণ ৫০ ওভারের ক্রিকেটে এখনও নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেননি ভারতের এই ব্যাটার। অকপটে তিনি স্বীকারও করলেন, ওয়ানডেতে তার পারফরম্যান্স সত্যিই খারাপ।

২৬ ওয়ানডেতে সূর্যকুমারের গড় মাত্র ২৪.৩৩, স্ট্রাইক রেট যদিও ১০১.৩৮। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে রাত ১৯, ২৪ ও ৩৫। তার আগে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরি হাঁকানো সূর্যকুমার বললেন, ‘যেহেতু আমরা অনেক বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলি, আমরা জানি আমাদের পরিস্থিতি অনুযায়ী নিজেদের প্রকাশ করতে হবে। কিন্তু ওয়ানডে ফরম্যাট আমরা অনেক বেশি খেলি না। এটা আমার জন্য চ্যালেঞ্জিং ফরম্যাট।’

ওয়ানডেতে নিজেকে নিয়ে সূর্যকুমারের মূল্যায়ন, ‘সত্যি কথা বলতে ওয়ানডেতে আমার পরিসংখ্যান সত্যিই খারাপ। এটা স্বীকার করতে লজ্জা নেই, প্রত্যেকেই এটা জানে। আপনাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে, কিন্তু নিজের উন্নতি করাও গুরুত্বপূর্ণ। রোহিত এবং রাহুল স্যার আমাকে বলেছেন যে এটি এমন ফরম্যাট যেটা আমার খুব বেশি খেলা হয় না। তাই এই ফরম্যাটে আরও খেলতে হবে এবং নিজের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে। যদি শেষ ১০-১৫ ওভারে ব্যাটিং করি তাহলে কীভাবে দলের জন্য় অবদান রাখবো তা ভেবে দেখতে হবে। নিজের স্বাভাবিক খেলা খেলতে হবে। দায়িত্বকে কীভাবে সুযোগে পরিবর্তন করা যায় সেটা আমারই হাতে।’

বিশ্বকাপের আগে আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে। তবে ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫ জনের প্রাথমিক বিশ্বকাপ দল দিয়ে দিতে হবে। তাই বিশ্বকাপ দলে থাকার জন্য সূর্যকুমারের হাতে সময় খুব কম। কিন্তু লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের ইনজুরি থেকে সেরে ওঠার ওপরও নির্ভর করছে তার দলে থাকা।

সূর্যকুমার বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের সাত-আটটি ম্যাচ আছে, প্রস্তুতি জন্য যথেষ্ট। আমাদের ক্যাম্পও আছে, যেখানে একত্রীত হবো। একে অন্যের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ এবং একে অন্যের শক্তি ও দুর্বলতা জানি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম