২৮ চার ও ১১ ছক্কায় ২৪৪ রান, রেকর্ড বুকে ভারতীয় ব্যাটার

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১৫:৫৯আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫:৫৯

প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়েই বিস্ফোরক ইনিংসে রেকর্ড বুকে নাম তুলেছেন পৃথ্বী শ। নর্থাম্পটনশায়ারের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ানডে স্কোরের জন্ম দিয়েছেন ভারতীয় ব্যাটার। শেষ ওভারে আউট হওয়ার আগে ২৮ চার ও ১১ ছক্কায় করেছন ২৪৪ রান! তার ইনিংসটি ছিল ১৫৩ বলে সাজানো।

ডানহাতি পৃথ্বীর প্রথম সেঞ্চুরিটি পূরণ করতে লাগে ৮১ বল। দ্বিতীয়টির বেলায় ঝড়ো ব্যাটিং করেছেন। সেটি অবশ্য পূরণ হয়েছে মাত্র ৪৮ বলে। ঘরোয়া ওয়ানডেতে পৃথ্বীর এটা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। মুম্বাইয়ের হয়ে ২০২১ সালে ২২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

গতকাল ইংলিশ কাউন্টিতে ওয়ানডে কাপে সমারসেটের মুখোমুখি হয়েছিল নর্থাম্পটনশায়ার। ওপেনিংয়ে নেমেই ঝড় তুলে খেলেছেন পৃথ্বী। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ৪১৫ রান দাঁড় করায় নর্থাম্পটনশায়ার। পরে অবশ্য ৮৭ রানের জয় নিয়ে মাঠও ছেড়েছে তারা।

সীমিত ওভারের ক্রিকেটে পৃথ্বীর এই ব্যক্তিগত ইনিংসটি ষষ্ঠ সর্বোচ্চ। তবে ইংলিশ কাউন্টি হিসেব করলে এটি দ্বিতীয় সর্বোচ্চ। চূড়ায় আছে আলি ব্রাউনের করা ২৬৮ রান। তিনি ২০০২ সালে গ্ল্যামরগানের বিপক্ষে সারের হয়ে এই ইনিংসটি খেলেছিলেন।

কাউন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস উপহার দিলেও নর্থাম্পটনশায়ারের হয়ে কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংস এটিই। সীমিত ওভারে আগের সর্বোচ্চটি ছিল ১৭২* রান। সাবেক ইংলিশ ব্যাটার ওয়েইন লারকিন্স ১৯৮৩ সালে ৪০ ওভারের ম্যাচে ইনিংসটি খেলেছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক