সাকিবের এমন দুর্দশা!

রায়হান মাহমুদ
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৭

তার ছোঁয়াতেই বাংলাদেশের ক্রিকেটে লেগেছে নতুন দিনের ঝলক। অনেক ঐতিহাসিক ম্যাচের জয়ের নায়ক তিনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছুতেই জাদুকরি পারফরম্যান্সে বাংলাদেশকে তিনি দিয়েছেন অসংখ্য গৌরবের উপলক্ষ। কিন্তু সম্প্রতি সেই পুরনো সাকিব আল হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে সম্প্রতি সময়ে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। কিন্তু তাতে নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের এমন দুর্দশা!

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কী হয়েছে সাকিব আল হাসানের? বিশেষ করে ভারতের বিপক্ষে বুধবার মিরপুর স্টেডিয়ামে রোহিত শর্মার ক্যাচ ফেলে দিয়ে তিনি তো এখন রীতিমতো 'ভিলেন' বনে গেছেন। পারফরম্যান্স বিচারে গত কয়েক মাসে তার অলরাউন্ড পারফরম্যান্স ঠিক যেন সাকিবসুলভ হচ্ছে না। বল হাতে কিছুটা সফল হলেও ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ।

ব্যাটিংয়ের পরিসংখ্যান দেখলে অনেকটা আঁতকে ওঠার মতোই তথ্য মিলবে। ব্যাট হাতে গত বিশটি টি-২০ ম্যাচে সাকিব করেছেন মাত্র ২৬৫ রান। এর মাঝে রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৩৬ করেছেন তিনি। করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে আট ম্যাচে ১২৬ ও বুধবার বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে মাত্র ৩ রান করেছেন তিনি। গত বিশটি ইনিংসে মাত্র একটি ফিফটি, পিএসএলের প্রথম ম্যাচে ৫১। ২০ ম্যাচে তার ব্যটিং গড় ১৩.২৫।

বল হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব ১১ ম্যাচের ১১টি ইনিংসে ২৬২ রান খরচে নিয়েছেন ১৮ টি উইকেট। সেরা বোলিং নৈপুণ্য ১৬ রানে ৪ উইকেট। বোলিং বিচারে এ পরিসংখ্যান সন্তোষজনকই বলা যায়। কিন্তু পিএসএল-এ কী হলো তার? আটটি ম্যাচের সাতটিতে বল করে তিনি নিয়েছেন মাত্র তিনটি উইকেট। আর ভারতের বিপক্ষে বুধবার নেন একটি, অর্থ্যাৎ শেষ বিশ টি-২০ ম্যাচে সাকিবের উইকেটের সংখ্যা ২২টি।

সাকিব কি 'ফ্যাটিগ সিনড্রোম' বা বেশি ম্যাচ খেলাজনিত ক্লান্তিতে ভুগছেন? খেলায় কি তার মন পুরোপুরি বসছে না? যে ধারায় তিনি রোহিত শর্মার ক্যাচটি ড্রপ করেছেন তাতে বলা যায় যথাযথ মনোসংযোগের ঘাটতি ছিল তার! সাকিব বাংলাদেশের সেরা ফিল্ডারদের একজন। এরচেয়ে জোরে মারা বলেও অনেক ক্যাচ লুফেছেন তিনি। কিন্তু এবার পারলেন না, শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এটি।

নিজের ফর্ম নিয়ে চিন্তিত সাকিবও। তিনি নিজেই সবচেয়ে ভাল বোঝেন নিজেকে স্বমহিমায় ফিরিয়ে আনতে কী করণীয়। আর সে কারণেই কিনা এশিয়া কাপ শুরু আগে নিজের গুরু সালাহউদ্দিনের শরাণাপন্ন হয়েছিলেন তিনি। এর আগেও খারাপ সময় কাটিয়ে ফিরে আসার নজির তৈরি করেছেন সাকিব। ২০১৪ সালে নভেম্বরে সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট ও সেঞ্চুরি করে ইমরান খান ও ইয়ান বোথামের পাশে নাম লিখিয়েছিলেন। তেমন করেই আবার ফিরে আসবেন সাকিব এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম