ক্রিকেটে লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৭:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৭:৫৮

ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ডের প্রচলন হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর্দা উঠবে। এর কয়েকদিন আগে সিপিএলের আয়োজকরা শনিবার স্লো ওভার রেটের কঠোর শাস্তি ঘোষণা করলো।

লাল কার্ড প্রথা চালু করছে সিপিএল আয়োজকরা। নির্ধারিত সময়ের মধ্যে ২০তম ওভার শুরু করতে না পারলে একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাবেন আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি। 

টি-টোয়েন্টির এক ইনিংস শেষ করার সময় ৮৫ মিনিট। বরাদ্দ থাকা সময়ের মধ্যে ১৮তম ওভার শুরু করতে না পারলে  একজন বাড়তি খেলোয়াড়কে ফিল্ডিং সার্কেলের ভেতরে থাকতে হবে, মোট পাঁচজন। আর ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে দুজন ফিল্ডারকে থাকতে হবে ৩০ গজ বৃত্তের ভেতরে, মোট ৬ জন। আর শেষ ওভার সঠিক সময়ে শুরু করতে না পারলে অধিনায়কের বাছাইকৃত একজনকে বের করে দেওয়া হবে মাঠ থেকে।

ওভার রেট পর্যবেক্ষণ করবেন থার্ড আম্পায়ার এবং তিনি মাঠের আম্পায়ারের মাধ্যমে প্রতি ওভার শেষে অধিনায়ককে সময় সম্পর্কে অবগত করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম