কিং ঝড়ে ভারতকে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ০১:১০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০১:২০

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের টিকিট না পেয়ে ওই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সাফল্য মিললো। ফ্লোরিডার লডারহিলে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতকে হারালো ক্যারিবিয়ানরা।

নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিংয়ের দাপুটে ব্যাটিংয়ে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে টেস্ট ও ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলো তারা ৩-২ ব্যবধানে। 

বজ্রপাতের কারণে কয়েক দফায় বন্ধ হয় ম্যাচ। তবে নির্ধারিত ২০ ওভারেই শেষ হয়েছে দুই দলের লড়াই। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ভারত করে ৯ উইকেটে ১৬৭ রান। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে ক্যারিবিয়ানরা।

আগের দিন ভারতের ৯ উইকেটের জয়ের নায়ক যশস্বী জয়সওয়াল মাত্র ৫ রানে ফিরে যান। আকিল হোসেন আরেক ওপেনার শুবমান গিলকেও (৯) নিজের দ্বিতীয় শিকার বানান।

১৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৪৯ ও পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সূর্যকুমার। তার ৪৫ বলে ৬১ রানের ইনিংস ছিল সেরা।

সূর্যকুমার বাদে আর কারও ব্যাট হাসেনি। রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। তাতে হয়নি প্রত্যাশিত স্কোর।

শেফার্ড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেসন হোল্ডার ও আকিল।

লক্ষ্যে নেমে কাইল মায়ার্সকে দলীয় ১২ রানে হারায় উইন্ডিজ। ব্যাটিং পজিশনে এগিয়ে ক্রিজে নামেন পুরান। ওপেনার কিংকে নিয়ে জয়ের ভিত গড়ে ফেরেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি হয়নি মাত্র ৩ রানের জন্য। দুজনের জুটিতে আসে ১০৭ রান। ৩৫ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৭ রান করেন পুরান।

তারপর শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কিং। ৫৫ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৫ রানের ঝড় তুলে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে ২২ রানে খেলছিলেন হোপ। দুজনের জুটি ছিল ৫২ রানের।  

ম্যাচসেরা হয়েছেন শেফার্ড। ১৭৬ রান করে সিরিজের সেরা পুরান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম