পারিবারিক কারণে দুবাই সফরে যাচ্ছে না কিউই পেসার 

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৪:৩১আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪:৩১

দুবাই সফরের জন্য দল ঠিক করে রেখেছিল নিউ জিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। পারিবারিক কারণে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ব্লেয়ার টিকনার। অবশ্য এই ব্যাপারে কিউইদের পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি। কিউই কোচের মতে, তাদের কাছে পরিবার সবার আগে। 

১৫ সদস্যের দলে ছিলেন টিকনার। কিন্তু ডানহাতি পেসার গত সপ্তাহে কন্যা সন্তানের বাবা হয়েছেন। এই মুহূর্তে সফরে না গিয়ে পরিবারের পাশে থাকাকে শ্রেয় মনে করছেন তিনি। তার জায়গায় খেলবেন আরেক পেসার জ্যাক ডাফি। 

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, তাদের কাছে পরিবারের গুরুত্ব সবার আগে, ‘আমরা পরিবারিক পরিবেশে থাকি। ফলে ব্লেয়ারের সঙ্গে কথা বলার পর আমরা তাকে পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে পূর্ণ সমর্থন করেছি।’

নিউ জিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), আদিল অশোক, চ্যাড বাউওয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, বেন লিস্টার, কোল ক্যাকঞ্চি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, উইল ইয়াং।

সফরের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ১৭ আগস্ট, দুবাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ আগস্ট, দুবাই
তৃতীয় টি-টোয়েন্টি: ২০ আগস্ট, দুবাই

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম