‘সিরিজ হার বুঝিয়ে দিয়েছে ভারতের ব্যাটিং গভীরতা দরকার’

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৫:৫৮আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৫:৫৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিনিয়র বিশেষজ্ঞ ব্যাটারদের ছাড়া খেলতে নেমে সিরিজে হার দেখেছে ভারতীয় দল। অবশ্য ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে আশা জাগিয়েছিল যদিও। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে সিরিজ ৩-২ ব্যবধানে পরাজিত হওয়ার পর দুর্বলতা চোখে পড়ছে হার্দিক পান্ডিয়াদের। হেড কোচ রাহুল দ্রাবিড়ের মতে, ভারতের ব্যাটিং গভীরতা যে কম সেটা আঙুল দেখিয়ে দিয়েছে এই সিরিজ!     

টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিং অপশনে বেলি গুরুত্ব দিচ্ছিল ভারতীয় দল। ঝুঁকি নিয়েও তারা চারজন বোলার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। ব্যাটিং গভীরতা কম থাকায় সেটা এখন মূল আলোচনার বিষয়। কোচ রাহুল দ্রাবিড়ও তা অস্বীকার করলেন না, ‘এখানে যে স্কোয়াড আছে, আমার মনে হয় কম্বিনেশন পরিবর্তনের ক্ষেত্রে তা হয়তো খুব বেশি নমনীয় হওয়ার সুযোগ আমাদের দেয় না। কিন্তু সামনে আমাদের কিছু জায়গায় নজর দিতেই হবে। যেখানে ভালো করা সম্ভব।’

তার পরই ব্যাটিং গভীরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে নজর দিচ্ছি আমরা। সেজন্য সর্বোচ্চ চেষ্টাও করছি। এক্ষেত্রে বোলিং আক্রমণ দুর্বল না করে কীভাবে ব্যাটিং গভীরতা বাড়ানো যায় সেটা নিশ্চিত করতে মনোযোগ দেওয়া প্রয়োজন।’       

সিনিয়র অনেক খেলোয়াড়ই এবারের সফরে অনুপস্থিত। সেটা হোক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে কিংবা চোট। তবে অনুপস্থিতির মধ্যে বেশিরভাগই হচ্ছেন সিনিয়র ও বিশেষজ্ঞ ব্যাটার- যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি। বিশেষজ্ঞ বোলার হিসেবে অনুপস্থিত জসপ্রীত বুমরাহও।  

সব মিলে এখন ভারত অলরাউন্ডারের খোঁজ করছে। সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউটে মত দিয়েছেন, এখনই সময় আইপিএল মাতানো তেমন কয়েকজনকে দলে নেওয়ার। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম