ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৫

টি-২০ বিশ্বকাপের আগে একটি দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন সন্দেহের মুখে পড়েছে। লায়ন্সের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম শ্রেণির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। অ্যারন ফাঙ্গিসো
আইসিসির নিয়ম অনুযায়ী ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন আগামী ২১ দিনের মধ্যে পরীক্ষা করাতে হবে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রিটোরিয়া ইউনাভার্সিটিতে আইসিসি অনুমোদিত হাই পারফরম্যান্স একাডেমিতে ফাঙ্গিসোর বোলিং পরীক্ষা করানো হবে। এরপরই জানা যাবে ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ। অবশ্য চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তার বোলিং করতে কোনও বাধা নেই।

অবিলম্বে বোলিং পরীক্ষা করালেও ১৪ দিনের সময়সীমা অনুযায়ী এর ফলাফল ঘোষণা ১০ মার্চের আগে সম্ভব নয়। কিন্তু আগামী ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তাই ফাঙ্গিসোর বিকল্প ভাবতেই পারে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কারণ, বোলিং অ্যাকশনের নেতিবাচক খবর এলে যে ওয়ার্ল্ড কাপ থেকেই ছিটকে যাবেন ফাঙ্গিসো।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক