জুনিয়র তামিমের মাঝে তামিমকে খুঁজে পাচ্ছেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৮:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৮:৩২

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। সেই জায়গায় সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের এক ওপেনার- তার নামও তামিম, তানজিদ হাসান তামিম। দুই তামিমের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে তামিম ছিলেন মারকুটে ব্যাটার। তখন ড্যাশিং ওপেনার হিসেবে নামডাকও হয়ে যায় তার।   বিশেষ করে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার আগ্রাসী ব্যাটিং এখনও চোখে লেগে আছে ভক্তদের। সময়ের পরিবর্তনে তামিম বদলেছেন অনেকটাই। তবে সেই সময়ের তামিমের মতোই আজকের তরুণ ওপেনার তানজিদ তামিমকে দেখছেন সুজন।

২০১৬ সালের আগপর্যন্ত বগুড়া জেলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে শুরু জুনিয়র তামিমের। এরপর ২০১৭ সালে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এই প্রতিষ্ঠানের প্রধান কোচ। সেখান থেকে উত্তরা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগে অংশ নেন তামিম। তবে সবকিছু ছাপিয়ে ২০২০ সালে বিশ্বকাপে ভালো করেই আলোচনায় চলে আসেন। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপ খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স করেন জুনিয়র তামিম। 

শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে ৩৯ বলে ৫১, ওমানের বিপক্ষে ৪৯ বলে ৬৮ এবং ভারতের বিপক্ষে ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তামিম। তাতেই তার জায়গা মিলে এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে।
 
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন খুব কাছ থেকেই তানজিদ তামিমকে দেখেছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘আমি তাদের (ওপেনার) থেকে কী আশা করি? দারুণ একটা সূচনা। ও (তানজিদ তামিম) ওরকমই প্লেয়ার। আমি সিনিয়র তামিমের ছোটবেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করতো জুনিয়র তামিম এরকমই ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল।'

ক্যারিয়ারের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও নিজেকে সেভাবে ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। তাতে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা অনেকই হয়েছে। জুনিয়র তামিম যেন বদলে না যান এমনটাই চাওয়া সুজনের, 'ও যদি এটা ধরে রাখে, আমি চাই ও রাখুক। ও যেন খুব একটা না বদলায়। আমরা যেন চাপ তৈরি না করি বাইরে থেকে। ক্রিকেট এমন একটা খেলা সফল হবেন বা ব্যর্থ হবেন। আমি মনে করি এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়া, বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে।'

তবে আগ্রাসী মেজাজে জুনিয়র তামিম ব্যাটিং করতে গিয়ে ব্যর্থ হলেও তাতে হতাশ হবেন না সুজন, ‘এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয়, আমি একটুও চিন্তা করবো না। কারণ এ দল, হাই পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। এটা আমাদের মানতেই হবে। তারপরও আমি মনে করি তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সেখানে যদি ও নিজের খেলাটা খেলে, বাংলাদেশকে দারুণ একটা সূচনা এনে দেবে।'

এদিকে এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী সাবেক এই অধিনায়ক, ‘আমি মনে করি আমরা যোগ্য। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই আমি আশ্চর্য হবো। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিন ভালো খেলে জিতবো। এই আশা করাই ভুল। আমাদের ওদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে।’

এশিয়া কাপে বড় প্রত্যাশার পেছনে যুক্তিও দেখালেন বিসিবির এই পরিচালক, ‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন একটা পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে। যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল বলে আমি মনে করতাম, পেস বোলিং। আমি মনে করি যেভাবে তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে। বোলিং ইউনিট হিসেবে এখন দারুণ শক্তি আমাদের। সঙ্গে মিরাজ, সাকিব, নাসুম যারাই আছে ওরা অনেক অভিজ্ঞ। ব্যাটিংয়ে অনেক অভিজ্ঞতা আছে দলে। তামিম থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু দিনশেষে নির্বাচকরা যে দল দিয়েছে, সেটাই ধরে নিতে হবে সেরা দল। সেটার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। আমি আত্মবিশ্বাসী ভালো কিছু করতে পারবো।’ 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের