এসএ টোয়েন্টির দ্বিতীয় আসরের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৯:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯:৪৬

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসর সফল হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে বসছে দ্বিতীয় আসর। আগামী বছর ১০ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টি। গেবেরহাতে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ দিয়ে পর্দা উঠবে।

কেবল শনিবার হবে দুটি ম্যাচ। ভক্তরা যেন নির্বিঘ্নে মাঠে আসতে পারেন, সেজন্য রবিবারের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল তিনটায়।

প্রথম আসরে সেমিফাইনাল থাকলেও এবার তিনটি প্লে অফে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্ট। একটি এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ার হবে ফাইনালের আগে।

মোট ৩৪ ম্যাচ হবে ছয়টি ভেন্যুতে। ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি। ছয়টি দল তাদের ১৯ জনের স্কোয়াড চূড়ান্ত করবে ২৭ সেপ্টেম্বরের নিলামে।

এসএ টোয়েন্টির শেষ দিকের সূচি জাতীয় দলের নিউ জিল্যান্ড সফরের সঙ্গে সাংঘর্ষিক। ৪ ফেব্রুয়ারি তাসমান পাড়ে তাদের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক