ওয়ানডে, টেস্ট খেলতে দু’বার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৩:১০আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৩:১৮

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ডের। বৃহস্পতিবার যার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কিউরা বাংলাদেশ সফরে আসছে। 

বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার সবগুলো দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর টেস্টের জন্য ঢাকায় আসবে কিউই দল। যার প্রথমটি ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। এর ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।   

সূচি:

১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউ জিল্যান্ড

২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২১ নভেম্বর- নিউ জিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।

২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনও ঠিক হয়নি)

২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি)

৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম