অ্যাশেজে পাওয়া কব্জির চোট স্টিভ স্মিথকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে দিলো। টি-টোয়েন্টি সিরিজে তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাস্টন টার্নার ও ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে মার্নাস লাবুশেনকে।
তবে ভারতে ওয়ানডে ও বিশ্বকাপের স্মিথকে নিয়ে শঙ্কা নেই। তাকে পাওয়া যাবে দলে। টেন্ডন ইনজুরির কারণে পুরো ইংল্যান্ড সিরিজে বাঁ কব্জির সমস্যায় ভুগছিলেন তিনি। স্প্লিন্ট লাগিয়ে আপাতত তার প্রাথমিক চিকিৎসা চলছে।
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং করার কথা ছিল স্মিথের। অ্যাশেজ স্কোয়াডে থাকা একমাত্র খেলোয়াড় হিসেবে এই সিরিজের দলে জায়গা পান তিনি। এখন তাকে ভারতের বিপক্ষে ২২ সেপ্টেম্বরের সিরিজ শুরু পর্যন্ত সাইডলাইনে থাকতে হবে।
অ্যাশেজ চোটে মিচেল স্টার্ক দেশেই থাকবেন। তারপর ভারত সিরিজে যোগ দেবেন দলের সঙ্গে। আনক্যাপড বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওয়ানডের জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন।
আগামী ৩০ আগস্ট শুরু হবে তিনটি টি-টোয়েন্টি সিরিজ। তারপর পাঁচ ওয়ানডে খেলবে দুই দল।









