বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার: হাবিবুল বাশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৩, ১৪:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৪:৫০

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। একই সময়ে নেতৃত্বও ছেড়েছেন তিনি। পিঠের ইনজুরিতে এশিয়া কাপ মিস করলেও ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে ব্যাট হাতে অনুশীলনও শুরু করার কথা। নির্বাচক হাবিবুল বাশার তামিমের উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমে হাবিবুল বাশার জানিয়েছেন, বিশ্বকাপের মতো ইভেন্টে তামিমের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন।

মিরপুরে শনিবার সকালে মাঠে এসেছিলেন তামিম। ব্যাটিং করার কথা থাকলেও এই সপ্তাহের মধেই ব্যাট চালানো শুরু করবেন। তামিমকে নিয়ে নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসতে। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউ জিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্স আমাদের অনেক প্রয়োজন। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় সঠিক সময়ের আগেই ফিরে আসবে।’

এশিয়া কাপে তামিম না থাকায় নির্বাচকরা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়েছেন। অভিজ্ঞ ওপেনারের না থাকায় কোনও সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল, ‘আমার মনে হয় না চিন্তিত হওয়ার কিছু আছে। আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন। ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারদের ব্যাক করতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের যে মূল, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য বদলি ক্রিকেটার তৈরি রাখতে আলাদা ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। টুর্নামেন্ট চলাকালে ১৫ সদস্যের কোনও একজন ইনজুরিতে পড়লে এই ক্যাম্প থেকেই ক্রিকেটার নেওয়া হবে। ক্যাম্পে কোন ক্রিকেটাররা থাকবেন তার তালিকা প্রকাশ না করলেও এই তালিকাতে থাকবেন মাহমুদউল্লাহ। সাত-আটজন ক্রিকেটার নিয়ে ক্যাম্পের ভাবনাটাও মূলত চন্ডিকা হাথুরুসিংহের। এই ক্যাম্প থেকে তামিমও ফেরার লড়াই চালিয়ে যাবেন। আলাদা এই ক্যাম্প নিয়ে হাবিবুল বলেছেন, ‘দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই। বিশ্বকাপের এখনও দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরি কনসার্ন হতে পারে। সব কিছু মাথায় রেখেই আমাদের পুলটা... ৩০-৩২ জনের একটা পুল তো আছেই। কেউ যদি দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমাদের এখন কোনও ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না। এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপূর্ণ। সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। আগামী ২-১ দিনের মধ্যেই বিশেষ এই ক্যাম্প শুরু হয়ে যাবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক