চার নম্বর জায়গাকে সমস্যা মনে করেন না সৌরভ

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ২১:৩২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২১:৩২

২০১৯ বিশ্বকাপে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে বেশ ভুগেছিল ভারত। ঘনিয়ে আসছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। এই জায়গা নিয়ে সমস্যা কি কাটিয়ে উঠতে পেরেছে দল? লোকেশ রাহুল আছেন দলে। শ্রেয়াস আইয়ারও আছেন। ২০০৩ সালে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, চার নম্বর নিয়ে কোনও সমস্যাই নেই। তার মতে, এই মুহূর্তে ভারতের হাতে চার নম্বরে খেলানোর মতো যথেষ্ট বিকল্প রয়েছে।

এশিয়া কাপের দল ঘোষণার পর সোমবার মুম্বাইয়ের এক ইভেন্টে সৌরভের মন্তব্য, ‘ভারতের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের এটা নেই, সেটা নেই শুনেছি। বরং আমাদের বেশিই আছে, এজন্যই আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’

একটি ব্যাটিং পজিশন বড় কোনও পার্থক্য তৈরি করতে পারে না বলে মন্তব্য সৌরভের, ‘চার নম্বরে যে কেউ ব্যাট করতে পারে। বিরাট কোহলি পারে, শ্রেয়াস আইয়ার পারে। লোকেশ রাহুলও পারে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং নির্বাচকরা যাকে চার নম্বরের জন্য উপযুক্ত বলে মনে করবে, আমি তার ওপরেই আস্থা রাখবো। একটা ব্যাটিং স্লটের জন্য বিরাট পার্থক্য তৈরি হবে না। শুধু চার নম্বর জায়গাটা দিয়েই বিশ্বকাপ জেতা যাবে না।’

ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের উদাহরণ টেনে সৌরভ বললেন, ‘চার নম্বর একটা জায়গা। যে কেউ সেখানে খেলতে পারে। কেউই ওপেনার হিসেবে কিংবা তিন বা চার নম্বরে খেলার জন্য জন্ম নেয় না। আমি মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলাম। শচীন যখন অধিনায়ক, তখন আমাকে ওপেন করতে বলা হয়। শচীন নিজেও ৬ নম্বরে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিল। কিন্তু যখন ওপেন করতে শুরু করে, বিশ্বমানের ব্যাটার হয়ে যায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম