অবসর ভাবনায় মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫২

অবসর ভাবনায় মালিঙ্গা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। গত বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে সেই কথারই আভাস দিয়েছেন চোট কাটিয়ে ফেরা এই ক্রিকেটার। অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে স্মিত হাসি হেসে তিনি বলেন, ‘এটা হতেও পারে!’
এরপর কিছুক্ষণ থেমেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন মালিঙ্গা। তিনি বলেন, ‘আমি শ্রীলঙ্কার হয়ে ১২ বছর ধরে খেলছি। এখন ৩২ বছর হয়ে গেছে। আমার চোট নিয়ে এটাই বলবো এখন যদি ফের চোট পাই তাহলে বিশ্রাম নেওয়া কষ্টকর। আর বিশ্রামে গেলেই বছর খানেক। আর এটা হলে ক্যারিয়ার শেষ হওয়ারই পথে! কারণ দেশের জন্য ভালো ক্রিকেট খেলতে হলে আমাকে সেরা নৈপুণ্যটাই দিতে হবে। কিন্তু আমার মনে হয় না আমি পুরোপুরি এই চোট সারিয়ে উঠতে পারবো। তবে চেষ্টা থাকবে এ নিয়ে কাজ করার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার। তাই আপাতত বিশ্রাম নয়, ক্যারিয়ারের শেষ সময়টাতে সেরাটাই দিতে চাই। এটা হতে পারে কয়েক মাস বা কয়েক বছর।’

নিজের অবসর নিয়ে আরও গভীরে গেলে মালিঙ্গা বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না কত মাস বা বছর খেলতে পারবো। তবে সর্বোচ্চ সংখ্যাতেই থাকার চেষ্টা থাকবে। সর্বোচ্চ দেওয়াটারই চেষ্টা থাকবে।’

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জেতা পারফরম্যান্সে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তাতেও তুষ্ট নন শ্রীলঙ্কার অধিনায়ক। বলেন, ‘গত নভেম্বরের পর আমি খেলতে শুরু হরেছি। হাঁটুর চোটের কারণে খেলতে পারেনি। একই কারণে ২০০৮ সালেও বছর খানেক ক্রিকেটের বাইরে ছিলাম। কিন্তু ফিরে যেটা করেছি তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম