সাকিবের এখন স্বপ্ন কেবল এশিয়া কাপ ও বিশ্বকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৭:২৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:৪৫

সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে বাণিজ্যিক কাজে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে সোমবার রাতে দেশে ফিরে আবার বিজ্ঞাপন ও সেবামূলক কাজ নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। মঙ্গলবার সকালে চলে যান বরিশাল। সেখানে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশের সেরা এই ক্রিকেটার সেখানে জানিয়েছেন, তার স্বপ্ন এখন এশিয়া কাপ আর বিশ্বকাপ ঘিরেই আবর্তিত হচ্ছে।

বরিশালে সকালের প্রোগ্রাম শেষ করে হেলিকাপ্টারে করে দুপুরেই ঢাকায় ফিরেছেন সাকিব। সেখানে সংবাদমাধ্যম সাকিবের কাছে প্রশ্ন করেছিল ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? জবাবে তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেছেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে। ’

পরে ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে। ’ 

বরিশালে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি আরও জানিয়েছেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ ওভাবে হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটেও ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুব কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে।’

এ সময় সাকিব বরিশালবাসী ছাড়াও পুরো বাংলাদেশের কাছে দোয়া চেয়েছেন, ‘শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। সামনেও আমাদের অনেক বেশি সাপোর্ট করবেন আপনারা। আশা করি সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম