জন্মদিনে প্রথম সন্তানের বাবা হলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ১৬:১০আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬:১২

শুক্রবার (২৫ আগস্ট) ছিল নাজমুল হোসেন শান্তর জন্মদিন। ২৫তম জন্মদিনে অনন্য এক অনুভূতির স্বাদ পেলেন বাংলাদেশের ব্যাটার। তার ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। তাতে জন্মদিনের আনন্দ আরও বহুগুণ বেড়ে গেলো।

বেলা দেড়টার দিকে শান্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের বাবা হওয়ার খবর দেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪ মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’

২০২০ সালের জুলাইয়ে বিয়ে করেন শান্ত। সাবরিন সুলতানা রত্নার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে জন্মদিনে বাবা হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা তার জন্মদিন ৫ অক্টোবরেও বাবা হন। ২০১৪ সালের ৫ অক্টোবর পৃথিবীতে আসে তার ছেলে সাহেল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম