নিউ জিল্যান্ড সিরিজে আরেক পেসারকে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১৭:২১আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৭:২১

সাইড ইনজুরির কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে জন টার্নার ছিটকে যাওয়ার কয়েক দিন পরই ফের ইংল্যান্ড দলে চোটের ধাক্কা। আরেকবার টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনতে হচ্ছে ইংল্যান্ডকে। তাদের ফাস্ট বোলার জশ টাং চোটে আক্রান্ত হয়েছেন। চার ম্যাচের সিরিজে তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্রিস জর্ডান।

এই বছর ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় টাংয়ের। বল হাতে মুগ্ধ করেন তিনি। ২৫.৭ গড়ে ১০ উইকেট নেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে রঙিন জার্সিতে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু ছিটকে গেলেন।

টাংয়ের বদলি ক্রিকেটার জর্ডান এই বছর দ্য হান্ড্রেডে খেলেন। ২০১.৮৮ স্ট্রাইক রেটে করেন ১০৭ রান। এই অলরাউন্ডার ১০.৭৫ গড়ে নেন আট উইকেট।

আগামী ৩০ আগস্ট চেস্টার লি স্ট্রিটে নিউ জিল্যান্ডকে স্বাগত জানাবে ইংল্যান্ড। পরের তিন ম্যাচ ১, ৩ ও ৫ সেপ্টেম্বর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম