ইউএসএ টি-টেনে প্রথম চ্যাম্পিয়ন টেক্সাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৫:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৫:২০

ইউএসএ টি-টেনে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে টেক্সাস চার্জার্স। জনাথন কার্টারের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ৯২ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল নিউ ইয়র্ক ওয়ারিয়র্স। মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ইনিংসে টেক্সাসের ইনিংসও থামে ঠিক ৯২ রানে। টাই হলে টানটান উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। সেখানেই শেষ হাসি হেসেছে টেক্সাস। আগে ব্যাট করে ১৫ রান করে তারা। জবাবে সেটি তাড়া করতে গিয়ে ১৩ রানে থেমেছে নিউ ইয়র্ক।

সুপার ওভারে আগে ব্যাটিং করতে নেমে ডাংক ও মুক্তার আহমেদের একটি করে ছক্কায় ১ উইকেট হারিয়ে ১৫ রান তুলেছিল টেক্সাস। জবাবে প্রথম দুই বলে ৫ রান তুললেও পরের ৩ বলে ২ রানের বেশি তুলতে না পারায় ম্যাচ থেকেই ছিটকে গেছে নিউ ইয়র্ক। ফলে শেষ বলে ছক্কা হাঁকালেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে নিউ ইয়র্কের দেওয়া ৯৩ রান তাড়া করতে নেমে শুরুতেই মুক্তার আহমেদকে হারায় টেক্সাস। ৪৬ রানের জুটি গড়েন বেন ডাংক ও হাফিজ। ডাংক করেন ১২ বলে ২০ আর হাফিজের ব্যাট থেকে আসে ১৭ বলে ৪৬ রান। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টেক্সাসের ব্যাটিং লাইনআপ। তাতে দুই বল বাকি থাকতে স্কোরবোর্ডে সমতা আনলেও টানা দুই বলে শেষ দুই উইকেট হারালে ম্যাচ চলে যায় সুপার ওভারে।

এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শূন্য রানে কামরান আকমলকে হারায় নিউ ইয়র্ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। শেষদিকে কার্টারের ১৭ বলে ৩৯ রানের ঝড়ে ৯২ রানের লড়াকু পুঁজি পায় তারা। এছাড়া ১২ বলে ১৮ রান করেন ওপেনার তিলকারত্নে দিলশান। টেক্সাসের হয়ে ৩ উইকেট নেন এহসান আদিল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম