২০১১ সালে বিশ্বকাপ জয়ের মাহাত্ম্য বুঝতে পারেননি কোহলি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ১৩:৩১আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৩:৩১

ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার তার আরাধ্য ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জিতেছেন ক্যারিয়ারের শেষলগ্নে। অথচ বিরাট কোহলি সেটার স্বাদ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ করেছেন। এই সময়ে নিঃসন্দেহে তার সেরা অর্জন ২০১১ সালের বিশ্বকাপ ট্রফিটি। তার সামনে আরেকবার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। প্রথমবার ট্রফি জিতলেও পরের কয়েকবারের ব্যর্থতার কারণে এর গুরুত্ব এখন অনুধাবন করতে পারেন কোহলি। 

ক্যারিয়ারের প্রথম দিকে জেতা বিশ্বকাপ ট্রফির মাহাত্ম্য ওই সময় বুঝতে পারেননি কোহলি, ‘তখন আমার ২৩ বছর বয়স। বিশ্বকাপের মাহাত্ম্য সম্ভবত বুঝতে পারিনি। এখন আমি ৩৪, মাঝে অনেকগুলো বিশ্বকাপে খেলে ফেললেও জিততে পারিনি। তাই সেই দলের বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন ছিল সেটা জানি। সবচেয়ে বেশি ভাল লাগে শচীন টেন্ডুলকরের জন্য। কারণ তার শেষ বিশ্বকাপ ছিল। তার আগে অনেক বিশ্বকাপে খেলেও ট্রফি হাতে তুলতে পারেনি। কিন্তু মুম্বাইয়ে তার নিজের শহরে বিশ্বকাপ জেতা, ব্যাপারটাই অন্য রকম। স্বপ্নের মতো।’

এক যুগ আগের বিশ্বকাপের সময়েও কোহলিকে প্রত্যাশার চাপ সামলাতে হয়েছে। সেই প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময়েই ব্যাপারটা বুঝতে পারছিলাম। তখন সমাজমাধ্যমের এত বাড়াবাড়ি ছিল না। তা হলে দুঃস্বপ্ন হয়ে যেতো। একটাই স্বপ্নে বিশ্বাস করতাম, বিশ্বকাপ জিততে হবে। চাপ সামলানোর দায়িত্ব দলের অভিজ্ঞ ক্রিকেটারেরা নিয়েছিল।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম