ছয় উইকেট হারিয়ে বিপদে টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ১৭.৩ ওভারে ১১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপের মুখে আছে বাংলাদেশ। একে একে বিদায় নিয়েছেন সৌম্য, সাব্বির, মিথুন, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। 

ছয় উইকেট হারিয়ে বিপদে টাইগাররা শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেছেন টাইগার ওপেনার মিথুন আলি ও সৌম্য সরকার। ৫.১ ওভারে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। ১৪ বলে ২১ রান করে মোহাম্মদ শাহজাদের বলে ক্যাচ তুলেন তিনি।

এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৭২ রানে রোহান মুস্তফার বলে আউট হন তিনি। আউট হওয়ার আগেন ১২ বলে মাত্র ৬ রান করেছেন সাব্বির। ১১.৪ ওভারে দলীয় ৮১ রানে রোহান মুস্তফার বলে স্টাম্পড হন মিথুন। আউট হওয়ার আগে ৪১ বলে চারটি ৪ ও দুটি ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপরই সাজঘরে ফিরেন মুশফিক (৪)। দলীয় ৮৩ ও ব্যক্তি ৪ রানে নাভিদের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। দলীয় ১১২ রানে আমজাদের বলে বোল্ড হয়ে ফিরে যান সাকিব আল হাসানও (১৩ বলে ১৩ রান)। এর এক বল পরেই ফিরে যান নুরুল হাসান সোহান (০)।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। ইমরুল কায়েসের পরিবর্তে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান। এর আগে বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেছে মাশরাফি বাহিনী। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি স্বাগতিকদের জন্য হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের টিকে থাকার ম্যাচ।

বাংলাদেশ দল নুরুল হাসান সোহান , সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিথুন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আল আমিন।
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম