এশিয়ান গেমসের মূল স্কোয়াডে জায়গা হয়নি সালমা খাতুনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২৩:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২৩:২৭

আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের এবারের আসরটি। এই আসরে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (৩০ আগস্ট) রাতে এই গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে মূল স্কোয়াডে ছিলেন অফস্পিনার সালমা। কিন্তু মিরপুরে একটি টি-টোয়েন্টি বাদে কোনও ম্যাচেই একাদশে সুযোগ হয়নি তার। এবার তো এশিয়ান গেমসের স্কোয়াড থেকেই জায়গা হারালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সালমাকে।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের এবারের আসরটি। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট ছিল না। এবার ছেলেদের বিভাগে ১৫টি এবং মেয়েদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। ২২ সেপ্টেম্বর দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও দল পাঠাবে।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিদা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই

সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি।

/আরআই/এমএস/
সম্পর্কিত
আইসিসির শাস্তির মুখে জ্যোতি, পেলেন ডিমেরিট পয়েন্ট 
শ্রীলঙ্কার কাছে ফের হারলো বাংলাদেশের মেয়েরা 
লঙ্কানদের কাছে বাংলাদেশের সিরিজ হার 
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান