পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ কেমন হতে পারে?

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫০

বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তানের মহারণ আগামীকাল শনিবার। এরই মধ্যে পাকিস্তান একটি ম্যাচ খেলে ফেলেছে, আর ভারতের এটি প্রথম ম্যাচ। বাবর আজমের দল নেপালকে ২৩৮ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। নিজেদের পরীক্ষা কিছুটা দিয়ে ফেলেছে তারা। ভারতের জন্য এশিয়া কাপের শুরুতেই কঠিন পরীক্ষা। এই ম্যাচে তাদের পরিকল্পনা কেমন হতে পারে, একাদশ কীভাবে সাজাবে সেই প্রশ্ন থাকছে।

ভারতের ওপেনিং জুটি নিয়ে কোনও প্রশ্ন নেই। রোহিত শর্মা ও শুবমান মিলকেই দেখা যাবে উদ্বোধনী জুটিতে। পরীক্ষা করতে চাইলে রোহিতের সঙ্গে আনা হতে পারে ইশান কিষাণকে। তবে পাকিস্তান ম্যাচ বলে ঝুঁকি নিতে চাইবে না তারা। যদি ইশান ওপেনিংয়ে থাকেনই, তবে শুবমান তিনে খেলবেন। বিরাট কোহলি চার ও শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে।

আর রোহিত ও শুবমান ওপেনিং করলে স্বাভাবিকভাবে কোহলি তার চেনা পজিশন তিনে খেলবেন। পুরোপুরি ফিট শ্রেয়াস নামবেন চার নম্বরে। কোচ রাহুল দ্রাবিড়ও আভাস দিয়েছেন, গত দেড় বছর ধরে শ্রেয়াসকে চারেই ভাবা হচ্ছে। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে পাঁচে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটার ঈশানকে। দুই ম্যাচ পর রাহুল ফিরলে এই পজিশনে খেলবেন।

ছয়ে নামবে হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা খেলবেন সাত নম্বরে। ভারত যদি হার্দিক ও জাদেজাকে দিয়ে ১০ ওভার বল করায়, তাহলে আর তিন বোলারকে খেলালেই চলবে। সেক্ষেত্রে আরেকজন বাড়তি ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদবকে খেলানো হতে পারে। তাকে হার্দিকের আগে বা পরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে।

যদি ভারত জাদেজার সঙ্গে আরেকজন স্পিনার অলরাউন্ডার খেলায়, তা হলে অন্তর্ভুক্ত হবেন অক্ষর পটেল। ক্যান্ডির মাঠে স্পিনারদের দাপটের কারণে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে অক্ষরের দলে থাকার সম্ভাবনাই বেশি। তিনি খেললে ব্যাটিং অর্ডারে আটে নামবেন। অন্য স্পিনার কুলদীপ যাদব।

পেস বোলিংয়ে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিকে দেখা যেতে পারে। বুমরা আয়ারল্যান্ড সিরিজে প্রমাণ করেছেন, তিনি শতভাগ ফিট। তাই এই দুজনের একাদশে থাকা নিশ্চিত বলা চলে। সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হবে, খেলানো হতে পারে নেপালের বিপক্ষে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম