বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউ জিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮

বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। কিন্তু এমন সিরিজকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না না কিউইরা। বাংলাদেশে তারা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। যার নেতৃত্বে থাকবেন ডানহাতি পেসার লকি ফার্গুসন। কিউই পেসার এবারই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। 

বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত নিউ জিল্যান্ড দলটির নেতৃত্বে রয়েছেন টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় বাংলাদেশ সফরে ল্যাথামকে বিশ্রামে রাখা হয়েছে। একইভাবে সিনিয়রদের মধ্যে বিশ্রাম পেয়েছেন ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদিও।  

ফলে পেস আক্রমণে ট্রেন্ট বোল্টের সঙ্গে থাকবেন কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। স্পিন বোলিং অপশনে থাকবেন ইশ সোধি, রাচিন রবীন্দ্র ও কোল ম্যাককঞ্চি। ওয়ানডে দলে নতুন ডাক পাওয়া ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছেন তিনি। 

এদিকে, প্রথম সন্তান জন্ম নেবে বলে পারিবারিক কারণে সফরে বিবেচিত হননি মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম।

সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে দুইবার সফরে আসবে কিউই দল। সেপ্টেম্বরে হবে ওয়ানডে সিরিজ। তার পর নভেম্বরে হবে টেস্ট সিরিজ। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। 

বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বাউওয়েস, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের