দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের কাছে পাত্তা পেলো না নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮

ওল্ড ট্র্যাফোর্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে ইংল্যান্ড। বিস্ফোরক ব্যাটিংয়ে কিউইদের তারা ৯৫ রানে হারিয়ে। 

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিংয়ে নেমে নামা বেয়ারস্টো ৬০ বলে ৮৬ রানে পুরো ইনিংসে ব্যাট করলেও দুঃসাহসী স্ট্রোকপ্লে ছিল হ্যারি ব্রুকের। ৪৩ রানে ডেভিড মালানের বিদায়ে দ্বিতীয় উইকেট পতনের পর এই জুটি তৃতীয় উইকেটে ১৩১ রান যোগ করেছে। দলীয় ১৭৪ রানে ফেরেন ব্রুক। ততক্ষণে ৩৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। বেয়ারস্টো ৬০ বলে অপরাজিত থাকেন ৮৬ রানে। ম্যাচসেরাও হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মার। তাতে ৪ উইকেট হারানো ইংল্যান্ড করতে পারে ১৯৮ রান।

৪৪ রানে দুটি উইকেট নেন ইশ সোধি। একটি করে নিয়েছেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার।

এত বিশাল স্কোরের পর রান রেটের চাপটা মুহূর্তেই টের পায় নিউ জিল্যান্ড। প্রথম ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে কিউইদের বিপদে ফেলেন অভিষিক্ত পেসার অ্যাটকিনসন। ২.৫ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে ধস নামাতে অবদান রাখেন তিনি। লেগ স্পিনার আদিল রশিদেরও অবদান কম নয়। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারি হওয়ার দিনে ১৮ রানে দুই উইকেট নিয়েছেন।  ইংলিশদের দারুণ বোলিংয়ে ১৩.৫ ওভারে ১০৩ রানেই শেষ হয় কিউইদের ইনিংস। সর্বোচ্চ ৩৯ রান আসে শুধু টিম সেইফার্টের ব্যাট থেকে। ২২ রান করেছেন গ্লেন ফিলিপস। 

এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম