আফগানদের বোলিং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

আফগানিস্তানের বিপেক্ষ কোনও সিরিজ কিংবা টুর্নামেন্ট শুরুর আগেই তাদের স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত থাকেন বাংলাদেশের ব্যাটাররা। এমন ভয় নিয়ে কিছু ম্যাচ জিতলেও আফগান স্পিনারদের বিপক্ষে কখনও সাবলীল হতে পারেনি লাল-সবুজ দল। রবিবার লাহোরে এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগান তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান কিংবা মোহাম্মদ নবীসহ বাকি বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন সাকিব আল হাসানরা। এমনটাই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খুবই সতর্ক আছি।’

শ্রীলঙ্কা থেকে ভ্রমণ করে পাকিস্তানে এসে মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার বিকালে লাহোরে অনুশীলন করেন সাকিবের দল। ভ্রমণক্লান্তির জন্য তাদের চেয়ে আফগানিস্তান এগিয়ে থাকবে কি না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি এমন মনে করছি না। আমরা অভ্যস্ত। সবাই এশিয়ান দেশ। আমরা দেশে গরমের মধ্যে অনুশীলন করেছি। আমি মনে করি না, এটা আমাদের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে।’

রবিবার বিকেল সাড়ে ৩টায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে সাকিবরা। এই ম্যাচে হারলেই দেশের বিমান ধরতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। আর জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। আফগানরা লঙ্কানদের হারালে তিন দলের পয়েন্ট সমান হবে, সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আনা হবে। কঠিন এই সমীকরণে নিজেদের কাজটা ঠিকঠাক করতে মুখিয়ে বাংলাদেশ, ‘শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আমাদের পারফরম্যান্স, এই ম্যাচটি আমাদের গুরুত্বপূর্ণ করে দিয়েছে। আমরা জানি ম্যাচটি আমাদের জিততেই হবে। শেষ ম্যাচটিতে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। মাঠে আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা আফগানিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম