খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না: আফ্রিদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫২

খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না: আফ্রিদি পাকিস্তান ও ভারত দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক অস্থিরতা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কও মোটেই ভালো নয়। যার প্রভাব পড়েছে ক্রিকেট কূটনীতিতেও। গত নভেম্বরে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের মাটিতে। শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভেস্তে যায় সিরিজটি।
পরবর্তীতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছিল। যদিও শেষ পর্যন্ত আফ্রিদিদের ভারত যাওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
দুই বোর্ড থেকে প্রায় সময় বলতে শোনা যায় খেলাকে রাজনীতি থেকে দূরে রাখতে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমন আর্জি জানালেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদিও। তিনি বলেন, 'খেলা সবসময়ই বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। আনন্দ উপভোগ ব্যতিরেকে এটা মানুষের লড়াইয়ের সময় নয়। আমার মনে হয় পাকিস্তানিরা ভারতীয়দের পাকিস্তানে দেখতে চায়। একইভাবে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের ওখানে খেলতে দেখতে চায়। খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিৎ নয়। আমাদের মানুষের চাহিদা বিবেচনা করা উচিত। আমাদের সরকার সবসময় এ ব্যাপারে প্রথম পদক্ষেপটা নিয়ে থাকে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম