ভারত-পাকিস্তানের কাউকে জিততে দিলো না বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩

ক্যান্ডিতে বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। ভারতের ইনিংসে দুই দফা কাভার দিয়ে পিচ ঢাকায় ব্যস্ত হলেন মাঠ কর্মীরা। তারপরও রোহিত শর্মার দল পুরো ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। এরপর আবার নামে বৃষ্টি। ২৬৭ রানের লক্ষ্যে আর নামা হয়নি পাকিস্তানের।

প্রত্যাশিতভাবে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে জিতে গেলো বৃষ্টি। ম্যাচ হলো ফলশূন্য। পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল। পাকিস্তান ২ ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে নিশ্চিত করলো সুপার ফোর। ১ পয়েন্ট পাওয়া ভারত তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেপালের সঙ্গে।

বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। ভারতের ইনিংসে দুই দফা কাভার দিয়ে পিচ ঢাকায় ব্যস্ত হলেন মাঠ কর্মীরা। তারপরও রোহিত শর্মার দল পুরো ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। এরপর আবার নামে বৃষ্টি। ২৬৭ রানের লক্ষ্যে আর নামা হয়নি পাকিস্তানের।

প্রত্যাশিতভাবে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে জিতে গেলো বৃষ্টি। ম্যাচ হলো ফলশূন্য। পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল। পাকিস্তান চার পয়েন্ট নিয়ে নিশ্চিত করলো সুপার ফোর। ভারত তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেপালের সঙ্গে।

বৃষ্টির চোখ রাঙানি মাথায় রেখে দুই দলই ব্যাটিং নেওয়ার জন্য উন্মুখ ছিল। রোহিত টস জিতে তার উল্টো কিছু করেননি। ব্যাটিং নেন। তবে পাকিস্তানের পেসাররা শুরুতে ভারতকে চমকে দেয়। ৬৬ রানে চার উইকেট হারায় তারা। শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ এই সময়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

তারপর ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ১৩৮ রানের জুটিতে ম্যাচ ঘুরিয়ে দেন। দুজনেই আশির ঘরে রান করেন। এই জুটি ভাঙতেই পাকিস্তান আধিপত্য দেখায়। ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় ভারত। ২৬৬ রানে তাদের অলআউট করে লক্ষ্য অতিক্রমের স্বপ্নই দেখছিল পাকিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জল ঢালে।

অবশ্য ভারত সুপার ফোরে উঠলে আবারও পাকিস্তানের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। সেদিকেই তাকিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী