মিরাজকে ওপেনিংয়ে পাঠানোর কারণ জানালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০

সব বিভাগে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের ক্রিকেট পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় হারতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের। তবে রবিবার আফগানিস্তানের বিপক্ষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচে কোনও ভুল করেনি সাকিব আল হাসানের দল। দারুণ পারফরম্যান্স করে  ৮৯ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এমন জয়ের পেছনে ছোট ছোট অনেক ‘জুয়া’ খেলেছেন অধিনায়ক সাকিব।

দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা খুবই ভালো অলরাউন্ড ক্রিকেট খেলেছি। ফিল্ডারদের জন্য ৫০ ওভার ফিল্ডিং করে আবার ব্যাটিংয়ে নামা সহজ নয়। আমরা খুবই ভাগ্যবান যে টস জিতেছি।’

ব্যাটিং অর্ডার নিয়েও আফগানদের বিপক্ষে কিছুটা 'জুয়া' খেলেছে বাংলাদেশ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে সাত থেকে ওপেনিংয়ে তুলে আনেন অধিনায়ক। যদিও এবারই প্রথম মিরাজকে নিয়ে ‘জুয়া’ খেলা হয়নি। ২০১৮ এশিয়া কাপের ফাইনালেও অধিনায়ক মাশরাফি লিটনের সঙ্গে মিরাজকে ওপেনিংয়ে পাঠিয়েছিলেন। ওই ম্যাচে ভালো ক্রিকেট খেললেও এবার অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছেন মিরাজ।

মিরাজের ওপর বিশ্বাস ছিল জানিয়ে সাকিব বলেছেন, ‘সে উপরের দিকে সুযোগ পেয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে। আমরা সব সময় তার সার্মথ্য সম্পর্কে জানতাম।'

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। তারপরও দলের বোলারদের কাছে যেভাবে সহায়তা পেয়েছেন, তাতে অভিভূত সাকিব, ‘আমরা আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে লাগিয়েছি। ফাস্ট বোলাররা তাদের সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এটা বোলারদের জন্য খুব সহজ উইকেট নয়।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম